গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামে গতকাল বুধবার সকালে নদীতে ডুবে হাসান মোল্লা নামে দেড় বছরের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের মো. মহব্বর মোল্লার ছেলে।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিন সরকার জানান, বুধবার সকালে হাসান মোল্লা বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে সে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ঘাঘট নদীর শাখা জান নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়।
