খুলনার নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনায় আরো নয়জন আহত হন। নিহতরা হলেন, গোলাম রসুল ও নজরুল ইসলাম।
খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের পর ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু'জন মারা যান। অন্যদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল নেয়া হয়েছে।
