করোনা-পরবর্তী ধর্মীয় বিধান নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৭:৪১ এএম

করোনা-পরবর্তী মুসলিম জীবনের নানা বিষয়ের ধর্মীয় বিধিমালা নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্যোগ নিয়েছে ‘দ্য মুসলিম ওয়ার্ল্ড লিগ’। আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।

আরব আমিরাতের ‘ফাতাওয়া কাউন্সিলে’র সঙ্গে যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করছে সংস্থাটি। ‘দি ইমার্জেন্সি ফিকহ : ফিচারস অব দ্য পোস্ট-করোনা প্যান্ডেমিক ফিকহ’ তথা ‘জরুরি ফিকহি পর্যালোচনা : করোনা মহামারী-পরবর্তী ফিকহের বৈশিষ্ট্য’ শীর্ষক কনফারেন্সটি আজ ১৮ জুলাই ও আগামীকাল ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। তবে করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল কনফারেন্স করা হবে। এতে মুসলিম বিশ্বের বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

আলোচকরা মহামারীর কারণে সৃষ্ট সমস্যাগুলো এবং ইসলামি আইনের আলোকে তার সমাধান নিয়ে আলোচনা করবেন। বর্তমান পরিস্থিতি ও ইসলামি শরিয়তের মূলনীতি বিবেচনা করেই তারা সমাধানের কথা বলবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত