করোনায় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আফজালের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০২:২৩ পিএম

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন চৌধুরী ওরফে নিছার চৌধুরী।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মরহুমের বড় ছেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তানভীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তানভীর বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মা ও মেজ বোন একই হাসপাতালে ভর্তি ছিলেন। গত মঙ্গলবার তার মা ও এর আগের দিন মেজ বোন করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন।’

তিনি বলেন, বাবা উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। তাকে অক্সিজেন সাপোর্টে রাখতে হয়েছিল।

আফজাল হোসেন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।

এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়ার সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত