রাজধানীতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৩:২২ পিএম

রাজধানীর মালিবাগ চৌধুরিপাড়ায় এক দুর্ঘটনায় আবুল কালাম (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে চৌধুরিপাড়া মুক্তি হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, আবুল কালামের বাড়ি টাঙাইলের গোপালপুর উপজেলার কুমুলি গ্রামে। তার বাবার নাম মৃত ইমান আলী। ২ সন্তান ও স্ত্রী শিল্পী বেগমসহ পরিবার নিয়ে মালিবাগ চৌধুরিপাড়া একটি বাসায় ভাড়া থাকতেন। এলাকায়ই রিকশার গ্যারজ রয়েছে তার।

শিল্পী বেগম জানান, একটি পুরাতন ফ্রিজ কিনে সেটি ভ্যানে করে বাসায় নিয়া আসছিল কালাম। চৌধুরিপাড়া মুক্তি হাসপাতালের সামনে রাস্তার পাশের একটি গাছের নিচু ডালের সাথে ধাক্কা লেগে ফ্রিজসহ সে রস্তায় পড়ে যায়। এতে ফ্রিজের নিচে চাপা পড়ে কালাম। খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত