জয়পুরহাটে মাদক মামলার আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে সাহেদুজ্জামান সাহেদ (৩৬) নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৫ টার দিকে পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকার ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে। সাহেদুজ্জামান
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল এবং জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্য।
র্যাব সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানে অন্যান্য সদস্যদের সাথে পাঁচবিবির বড় মানিক ছোট যমুনা নদী এলাকায় যান সাহেদ। এ সময় র্যাব সদস্যদের দেখে মাদকের আসামিরা নদীতে ঝাঁপিয়ে পরেন। সাহেদও আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে না উঠলে অন্যান্য সদস্যরা পানিতে নেমে তাকে উদ্ধার করে। এ সময় ওই আসামিকে ধরা সম্ভব হয়নি। পরে সাহেদকে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক এম.এম মোহাইমেনুর রশিদ র্যাব সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
