১২ দেশে ঢুকতে পারেনি করোনা!

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৭:১৯ এএম

গত ৩১ ডিসেম্বর চীনে শনাক্ত হয়েছিল নতুন এক ভাইরাস, বিজ্ঞানীরা যার নাম দেন নভেল করোনাভাইরাস। নতুন এ ভাইরাসটি সহজেই মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ায় দ্রুত ব্যবস্থা নিয়েও আটকানো যায়নি এর সংক্রমণ। ফলাফল, মাত্র সাত মাসের মধ্যেই বিশ্বের প্রায় প্রতিটি কোণে পৌঁছে গেছে প্রাণঘাতী এ ব্যাধি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ১১৫ জন। মারা গেছেন ছয় লাখেরও বেশি মানুষ। তবে বৈশ্বিক এ দুর্গতির মধ্যেও কিছু দেশ রয়েছে যেখানে এখনো মানুষজন নির্বিঘ্নে ঘোরাফেরা করছে। এসব দেশে এখনো করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি। এরকম কয়েকটি দেশ হলো কিরিবাতি, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু ও ভানাতু। প্রাণঘাতী এ ভাইরাস এতটাই অপ্রতিরোধ্য যে, এক দেশে সংক্রমণ কমছে তো বেড়ে যাচ্ছে আরেক দেশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত