দেশের মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২০ : বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক’ হিসেবে পুরস্কৃত হয়েছে। এ নিয়ে টানা তিন বছর এই অ্যাওয়ার্ড পেল প্রতিষ্ঠানটি।
আইডিএলসি ইনভেস্টমেন্টসের যুগোপযোগী অফার, কোম্পানি সুশাসন, প্রতিযোগীদের তুলনায় শক্তিশালী আর্থিক অবস্থান, বিভিন্ন ব্যবসা সফল চুক্তি এবং বিনিয়োগ, স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের জন্য বিভিন্ন সময় উপযোগী ও উদ্ভাবনী সমাধান এই পুরস্কার পাওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে।
আইডিএলসি ফাইন্যান্সের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, আইডিএলসির মূল চালিকা শক্তি হলো পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে কৌশলগত পরিবর্তন আনা এবং সমাজে টেকসই ও সুদূরপ্রসারী প্রভাব তৈরি করা। টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার অর্জন এটাই প্রমাণ করে যে আইডিএলসি ইনভেস্টমেন্টসই বাংলাদেশের সেরা মার্চেন্ট ব্যাংক।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স’ বিশ^ব্যাপী ব্যাংকিং শিল্পে প্রথম সারির একটি পুরস্কার। আইডিএলসি ২০১৮ ও ২০১৯ সালেও এই পুরস্কার অর্জন করেছে।
