পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১ লাখ ৬০ হাজার শলাকা ডার্বি সিগারেট এবং মনোমহন সিগারেটের প্যাকেটে লাগানো নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার ঈশ্বরদীর আরামবাড়িয়া বাজার, সাঁড়াঘাট, নতুন হাট, ছিলিমপুর বাজার, আওতাপাড়া ও দাশুড়িয়া বাজারে এ অভিযান চালায় পুলিশ। এ সময় ছিলিমপুর বাজার থেকে ব্যবসায়ী শাজাহান আলী (৪০) ও দাশুড়িয়া বাজার থেকে মনোমহন সিগারেটের বিক্রয় প্রতিনিধি রানাকে গ্রেপ্তার, প্রায় ৭ লাখ টাকার ডার্বি সিগারেট এবং আড়াই লাখ টাকার নকল ব্যান্ডরোলসহ মনোমহন সিগারেট উদ্ধার করেছে পুলিশ।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান আলমগীর জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
