জীবন এবং জীবিকা উভয়কেই রক্ষা করে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে। পাশাপাশি দেশের উন্নয়নের ধারাও অব্যাহত রাখতে হবে। গতকাল রবিবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে উপজেলা অডিটরিয়ামে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং রাজনীতিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন এমএস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, নরসিংদীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, মনোহরদী-শিবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেজবাহ উদ্দিন প্রমুখ।
