পটুয়াখালীতে নতুন ১১ জনের করোনা শনাক্ত

আপডেট : ২০ জুলাই ২০২০, ১০:২৩ এএম

পটুয়াখালীতে সিনিয়র স্টাফ নার্স ও ব্যাংক কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

রবিবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন সদর উপজেলার, ২ জন বাউফলের, ১ জন গলাচিপার, ১ জন দুমকির ও ১ জনের বাড়ি রাঙ্গাবালি উপজেলায়।

আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল। প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যায় ২৯ এপ্রিল। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ২৫ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত