সমাবেশ, মানববন্ধন

সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপনসহ ২১ দফা দাবি

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৭:৩১ এএম

সাতক্ষীরায় অবিলম্বে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপন, আম্পানে ক্ষতিগ্রস্ত শ্যামনগর, আশাশুনিতে বেড়িবাঁধ নির্মাণসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

সাতক্ষীরার কালেক্টরেট চত্বরে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিম।

নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ আবদুল হামিদ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত