রংপুর চিনিকল

বকেয়া বেতনের দাবিতে রেলপথ অবরোধ

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৭:৪৫ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের চার মাসের বকেয়া বেতন ও আখচাষিদের আখের দাম পরিশোধের দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সান্তাহার-লালমনিরহাট রেলপথের মহিমাগঞ্জ রেলস্টেশনে এ কর্মসূচি পালন করে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষি কল্যাণ সমিতি। গত ১৩ জুলাই ঘোষণা দেওয়া ২৫ জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচির অংশ হিসেবে গতকালের এ কর্মসূচি পালন করা হয়।

পরে তারা মিছিল নিয়ে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখানে তারা রেলপথ অবরোধ করে সমাবেশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত