আমতলী উপজেলার আলম সেক্রেটারী মারা গেছেন

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৫:০৭ পিএম

বরগুনা জেলার আমতলী উপজেলার সাবেক ইউপি সদস্য ও প্রবীন রাজনীতিবিদ মো. শাহ আলম তালুকদার (আলম সেক্রেটারী)  মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।   

মঙ্গলবার অসুস্থতাজনিত কারণে চিকিৎসার উদ্দেশ্যে আমতলি থেকে বরিশাল নেওয়ার সময় মহিষকাটা বাজারে দুপুর ১.৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর । 

তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী  রেখে গেছেন।  তার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত