সাভারের আশুলিয়ায় অটোরিকশাচালক হত্যাকা-ে জড়িত সন্দেহে ইমরান মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে সাভারের জামসিং নবীন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ইমরান স্থানীয় নয়াবাড়ি এলাকার লাল মিয়ার ছেলে।
এর আগে গত ১৪ জুলাই আশুলিয়ার গেরুয়া এলাকায় অটোরিকশাচালক মিন্টু মিয়াকে ছুরিকাঘাত করে তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়।
আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে ইমরানকে আদালতে পাঠানো হয়।
