পার্বতীপুরে করোনায় আরও একজনের মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৫:৪১ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে নুরুল হক (৫০) নামের একজন মারা গেছেন। মৃত্যুর একদিন আগেই তার নমুনা সংগ্রহ করা হয়।

মঙ্গলবার পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে পার্বতীপুরে করোনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। বুধবার আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছেন।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ১৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৮২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত পার্বতীপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন ৬৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। 

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহেল মাফী বলেন, করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। রোগীকে হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে।  সাধারণ মানুষ মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত