কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির বড় আকারের একটি কচ্ছপ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে সৈকতে স্থানীয় লোকজনের নজরে আসে কচ্ছপটি।
ডান পায়ে ক্ষত নিয়ে ভেসে আসা আনুমানিক ২০ কেজি ওজনের কচ্ছপটি দেখতে সৈকতে ভিড় জমায় স্থানীয় লোকজনসহ পর্যটকরা।
স্থানীয় জেলে বেলাল জানান, কচ্ছপটি জেলেদের জালে আটকা পড়ে এবং জাল ছিঁড়ে মুক্ত হয়। ফলে পায়ে ব্যথা পাওয়ার কারণে অসুস্থ হয়ে গভীর সাগর থেকে তীরে চলে এসেছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহামুদ হোসেন মোল্লাা জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে অসুস্থ কচ্ছপটির পরিচর্যায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কচ্ছপটি এখন নড়াচড়া করতে পারছে। ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় বন বিভাগকে অবহিত করা হয়েছে।
