এমাজউদ্দীন আহমদের কুলখানি শুক্রবার

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৪:২৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক প্রফেসর এমাজউদ্দীন আহমদের কুলখানি শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজধানীর কাঁটাবন ঢালে মসজিদে মুনওয়ারে বাদ জুমা দোয়া  অনুষ্ঠিত হবে। এমাজউদ্দীনের বড় ছেলে জিয়া হাসান দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, তার পিতার মৃত্যুর পর এদেশের সর্বস্তরের মানুষ যে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়েছেন তার কোনো তুলনা হয় না। তিনি ও তার পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত