চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আ.লীগ নেতা আটক

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৯:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়া ওয়ালটন মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আওয়ামী লীগ নেতা শাহজাহান আক্তার ডালুসহ চারজনকে আটক করেছে র‌্যাব। আটক শাহজাহান আক্তার ডালু (৬১) পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আটক অন্যরা হচ্ছেন সদর উপজেলার দুর্গাপুরের মাইনুল ইসলাম (৪০), আলীনগর রেলস্টেশন এলাকার মোসা. কমলা (৩০) ও হাড্ডিপট্টির আজুফা (৫০)।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পাঠানপাড়া ওয়ালটন মোড় সড়কে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় ৩১ বোতল ফেনসিডিলসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে তিনটি সেলফোনও জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত