অবৈধ কারখানা সিলগালা, মালিককে জেল-জরিমানা

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৭:৫৫ এএম

কারখানার নেই কোনো অনুমোদন, নিয়োগ দেওয়া হয়নি স্বীকৃত কেমিস্টও। অক্ষরজ্ঞানহীন শ্রমিক ইচ্ছামতো সব ঝুঁকিপূর্ণ রাসায়নিক উপাদান মিশিয়ে তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার, টাইলস ও টয়লেট ক্লিনার, ব্যাটারির পানিসহ বিভিন্ন দ্রব্য। কারখানায় ব্যবহৃত এসিডসহ অন্যান্য দাহ্য পদার্থ ফেলে রাখা হয়েছে উঠানে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর শহরতলির কিসমত নওয়াপাড়ায় এমন একটি অবৈধ কারখানার সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে অভিযানকালে কারখানাটি সিলগালা করাসহ কারখানার মালিক মামুনুর রশীদকে এক বছরের কারাদ- ও ২ লাখ টাকা জরিমানা করে আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান জানান, বিএসটিআই অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় হ্যান্ড স্যানিটাইজার, ভিক্সল, টয়লেট ক্লিনার, ব্যাটারির পানি উৎপাদন করায় কারখানার মালিককে সাজা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত