টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশের এক উপপরিদর্শক (এসআই) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুরে ৩৫৭ জন করোনা সংক্রমিত হলেন।
শনিবার সকালে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
মির্জাপুরে এ পর্যন্ত ৩৫৭ জন করোনায় আক্রান্তের মধ্যে মারা গেছেন ছয়জন, সুস্থ হয়েছেন ২৬১ জন, বাকি ৮৯ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
