নরসিংদীতে ইয়াবা ও ফেনসিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৫:৪৮ পিএম

নরসিংদীতে ইয়াবা ও ফেনসিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে জেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪,২৫০ পিচ ইয়াবা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শনিবার সকালে জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপম কুমার সরকার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- নরসিংদীর পলাশ উপজেলার পীতামবরদী এলাকার বাতেন মিয়ার ছেলে সুজন মিয়া (২৪), বালুচরপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে শাকিল মিয়া (২২), শিবপুর উপজেলার পারুলিয়া এলাকার রউফ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিশামা গ্রামের মৃত সন্তোষ দাসের ছেলে সুজন দাস (২৪), সুরমা চা বাগান এলাকার ধনু মিয়ার ছেলে শাকিল মিয়া (২০) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার লাউজ মিয়ার ছেলে সুজন মিয়া (২৪)।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৩ লাখ ৫৫ হাজার টাকা। এ সব ঘটনায় নরসিংদী মডেল থানা ও পলাশ থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত