আহমদ শফী সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন

আপডেট : ২৫ জুলাই ২০২০, ১০:৫১ পিএম

চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন। 

শনিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। 

আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী বলেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী সুস্থ হলে শনিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেন। তিনি ছাড়পত্র পাওয়ার পর মেডিকেল থেকে বিকেলে তার কর্মস্থলে মাদ্রাসায় ওঠেন। 

তিনি আরো বলেন, করোনাভাইরাস মহামারি থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তির জন্য তিনি সব সময় দোয়া করেছেন। নিজের সুস্থতার জন্যও তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত