কক্সবাজারে যুবকের লাশের পাশে বন্দুক-ইয়াবা

আপডেট : ২৮ জুলাই ২০২০, ১১:০০ এএম

কক্সবাজারে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে খবর পেয়ে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. শাহাজান কবির জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি তাজা কার্তুজ, দুটি খালি খোসা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত