মির্জাপুরে এক পরিবারের ৩ জনের করোনা শনাক্ত

আপডেট : ০২ আগস্ট ২০২০, ১১:২৮ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে এক পরিবারের তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় মোট ৩৭৩ জন করোনা সংক্রমিত হলেন।

রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর বাজারের বাসিন্দা মির্জাপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জামিল হোসেন (৪৯), তার স্ত্রী (৩৭) ও ছেলে (১৩)।

মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ছয়জন, সুস্থ হয়েছেন ৩১৮ জন এবং বাকি ৪৯ জন নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্তরা নিজ বাসাতেই আইসোলেশনে থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত