বরগুনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৮:৪২ এএম

বরগুনায় ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি আবদুল হালিমকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ ২৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আবদুল হালিম বরগুনা সদর উপজেলার জাকিরতবক এলাকার বাসিন্দা।

গতকাল বুধবার র‌্যাব-৮ সিপিপি-১ পটুয়াখালী ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে জাকিরতবক এলাকায় অভিযান চালিয়ে আবদুল হালিমকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. ইফতেখারুজ্জামান বলেন, গ্রেপ্তার হালিমকে থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত