চট্টগ্রামে আরও ১১৭ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১১:২২ পিএম

চট্টগ্রামে নতুন ১১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৯০ জন নগরীর, বাকিরা বিভিন্ন উপজেলার। সব মিলে গত শুক্রবার পর্যন্ত জেলায় মোট ১৪ হাজার ৯৯১ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ২১৪ জন।

শনিবার জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত শুক্রবার ৯০৯টি নমুনা পরীক্ষা করে ১১৭ জনের কভিড-১৯ পজিটিভ এসেছে, শনাক্তের হার ১২ দশমিক ৮৭ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছে ১০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১০ হাজার ৩৪৮ জন, জেলায় সুস্থতার হার ৬৮ শতাংশ।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬২ হাজার ৯১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ২৩ দশমিক ৮২ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১০ হাজার ৫৩৮ জন নগরের এবং বাকি ৪ হাজার ৪৫৩ জন ১৪টি উপজেলার বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত