চুয়াডাঙ্গায় বাসচাপায় করিমন চালক নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০১:৪৯ পিএম

চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডে ইউনিক পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে সোহাগ (২৮) নামের এক করিমন চালক নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

জানা গেছে, সকালে নিহত সোহাগ নিজের করিমনের ইঞ্জিন নষ্ট হলে রাস্তার পাশে দাঁড়িয়ে ইঞ্জিন মেরামত করছিল। এ সময় জীবননগর থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস করিমন চালক সোহাগকে চাপা দিলে সোহাগ গুরুতর আহত হন। আহত সোহাগকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাববুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা গেলেও বাসের চালক পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত