ঝিনাইদহে আরও ৫৩ জন করোনায় আক্রান্ত

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১১:২৮ পিএম

ঝিনাইদহে আরও ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্তর সংখ্যা দাঁড়াল ১১২৮ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রোববার দুপুরে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১২৮ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫৩ টি পজিটিভ।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, কোটচাঁদপুর উপজেলায় ১ জন এবং মহেশপুর উপজেলায় ৩ জন। আক্রান্ত ১১২৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬৪১ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ জন। ঝিনাইদহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত