করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০২০, ১২:০৬ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

তার নাম মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮)। তিনি ঝিনাইদহ পুলিশ লাইন্সে এএসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। বাড়ি যশোর জেলার কোতয়ালি থানার নওদা গ্রামে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে এএসআই দলিল উদ্দিন গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের ৬৬ জনের মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত