ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ যাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফেনী-লালপোল সড়কের দাউদপুর সবজি আড়ৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সাড়ে ৯টার দিকে ফেনী শহরের দাউদপুর সংলগ্ন সবজি আড়তের সামনে ফেনীগামী একটি সিএনজির সাথে মহাসড়কগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম (৪০) মারা যায়। তিনি ফেনী শহরের বড় বাজারের সবজি ব্যবসায়ী এবং রামপুর হাজী ছিদ্দিক আহাম্মদ মৌলভী বাড়ির বাসিন্দা।
এ ঘটনায় আহত হন সিএনজিযাত্রী কালীদহ ইউনিয়নের তুলাবাড়িয়া এলাকার নারায়ণ চন্দ্র দাসের ছেলে অজিত চন্দ্র দাস, একই এলাকার সুরেশ দেবের ছেলে সুধী দেয় ও জগদিশ চন্দ্র দাসের মেয়ে সত্বারাণী দাস। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল ও নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওমর হায়দার ঘটনার সতত্যা নিশ্চিত করেন।
