চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৮:৫৫ পিএম

চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার ভোরে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকায় ঢাকাগামী লন্ডন এক্সপ্রেসের একটি বাস  থেকে তানভীর হোসেন (৩৬) নামে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানিয়েছে, আটক তানভীর মাদক কারবারি। সে কক্সবাজার জেলার উত্তর রোমালিয়ারছড়া এলাকার মো. মফিদুল আলমের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল তানভীর। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বাস থেকে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারির কাছে বিক্রি করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত