হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল আওয়াল তালুকদারকে চেক ডিসঅনার মামলায় এক বছরের কারাদ- ও ৮৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত। এ ছাড়া টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে। একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজ উদ্দিনের করা মামলায় গতকাল বুধবার যুগ্ম জেলা জজ (২)-এর বিচারক শহিদুল আমিন এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ইউপি চেয়ারম্যান থাকাকালে আবদুল আওয়াল তালুকদার তাজ উদ্দিনের কাছ থেকে ৮৫ লাখ টাকা ধার নেন। পরে ২০১৫ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার ৮৫ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু ব্যাংক চেকটি ডিজঅনার করে।
