নীলফামারীতে দুই হাজার চারা রোপণ

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৮:৪৬ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুই হাজার গাছের চারা রোপণ করেছে উপজেলা যুবলীগ।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম বারী পাইলট।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কিশোরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান প্রমুখ।

এ সময় উপজেলার ৯ ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে একযোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত