আফগানিস্তানে অধিকারকর্মী ফাওজিয়া গুলিবিদ্ধ

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০১:০৫ এএম

তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনায় অংশ নেওয়া কয়েকজন মধ্যস্থতাকারী আফগান নারীর একজন ফাওজিয়া কুফি বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। গত শুক্রবার আফগান এ নারীর ওপর হামলাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জালমে খলিলজাদ ‘কাপুরুষোচিত এবং অপরাধমূলক’ মন্তব্য করেছেন। আফগান শান্তি প্রক্রিয়া বিঘিœত করতে এ হামলা চালানো হয়েছে বলে খলিলজাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আলজাজিরা।

শুক্রবারের ওই হামলায় ফাওজিয়া কুফি গুরুতর আহত না হওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন খলিলজাদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে একটি বৈঠক শেষ করে বোনের সঙ্গে ফেরার সময় তিনি আক্রান্ত হন। গুরুতর আহত না হলেও তার ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে। তবে এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তালেবান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত