শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩০২তম পর্ষদ সভা সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মো. আবদুল বারেক, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, আবদুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহিদুর রহমান, এ কে আজাদ, মোহাম্মদ ইউনুছ, মো. গোলাম কুদ্দুছ, ফকির আখতারুজ্জামান, মশিউর রহমান চমক, জেবুন নাহার, ফকির মাশরিকুজ্জামান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী, ইমতিয়াজ ইউ আহমেদ, কোম্পানি সচিব মো. আবুল বাশার এবং ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
