চাঁদপুরে ৫ শিশুর জন্ম, বেঁচে নেই একটিও

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০১:৪০ এএম

চাঁদপুরের কচুয়ায় এক মা একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেও বেঁচে নেই একটি শিশুও। ‘অপরিণত’ বয়সে জন্ম নেওয়ার কিছু সময় পরই একে একে মারা যায় সদ্যজাত শিশুগুলো। এর মধ্যে জন্মের পরপর হাসপাতালেই মারা যায় তিন শিশু। বাড়িতে নেওয়ার পর মৃত্যু হয় বাকি দুজনের।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার চান্দিনা উপজেলার বরকড়ই গ্রামের কৃষক মো. ইউনুসের স্ত্রী মারুফা বেগম (২৫)। গত শনিবার রাতে কচুয়ায় টাওয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে স্বাভাবিক নিয়মে পরপর পাঁচটি শিশু সন্তানের জন্ম দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত