চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশী নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০২:৪৪ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। তবে বিজিবি এ তথ্য নিশ্চিত করেনি।

নিহত যুবকের নাম সুমন। সে মনাকষা ইউনিয়নের তারাপুর মন্ডলপাড়ার কালু মণ্ডলের ছেলে।
 
মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য সমীর হোসেন জানান, রবিবার সন্ধ্যার দিকে সুমনসহ ১০/১২ জনের রাখাল ভারতে গরু আনতে যায়। সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর ৪-৫ এর কাছে ভারতের দৌলতপুর ও শোভাপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করলে সুমন ঘটনাস্থলেই যান। পরে তার সহযোগীরা মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
 
তবে বিজিবি বিএসএফ'র গুলিতে সুমন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেনি। বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সুরুজ মিয়া বলেন, সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে সাহাপাড়া ঈদগাহের কাছে আমরা একটি মরদেহ পেয়েছি। এটি বিএসএফর হত্যাকান্ড নাকি অন্য ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত