স্বাস্থ্যকেন্দ্রে বন্যার পানি

মির্জাপুরে নৌকা ও ভেলায় চড়ে বাড়ি গিয়ে সেবা

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০১:১০ এএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র প্রায় এক মাস ধরে বন্যাকবলিত। বন্যাকবলিত হলেও এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে স্বাস্থ্যকর্মীরা নৌকা ও ভেলা নিয়ে কর্মস্থলে এবং বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। এ ছাড়া একইভাবে স্বাস্থসেবা দিয়ে যাচ্ছেন মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্র জানায়, মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নে ১৩টি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। এগুলোতে ১৩ জন চিকিৎসকসহ ৭০ জন স্বাস্থ্যকর্মী কাজ করছেন। ১৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র এখন বন্যাকবলিত। বন্যাকবলিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলো হচ্ছে মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, বহুরিয়া ও তরফপুর।

এসব স্বাস্থ্যকেন্দ্রের আওতাভুক্ত এলাকার অধিকাংশ বাড়িঘর বন্যার পানিতে নিমজ্জিত। বন্যার পানি নিমজ্জিত এসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এক মাস ধরে কর্মস্থলে যাচ্ছেন নৌকা ও ভেলায় করে। তারা নিজেদের উদ্যোগে নৌকা ও ভেলায় ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।

আনাইতারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুকসানা আক্তার বলেন, স্বাস্থ্যকেন্দ্র বন্যার পানিতে নিমজ্জিত থাকায় কলাগাছের তৈরি ভেলায় চড়ে বাড়ি বাড়ি গিয়ে জরুরি রোগী দেখছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত