চুল পড়া রোধে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১২:০১ পিএম

চুল পড়া একটি সাধারণ সমস্যা।  চুলের যত্নের পাশাপাশি নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এ সমস্যা থেকে রেহাই পেতে হলে। কিছু খাবার আছে যেগুলো খেলে চুল পড়া রোধ করার পাশাপাশি চুল হবে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল।

১. মেথি দানা: চুল পড়া কমাতে মেথি কার্যকরী উপাদান। এতে পর্যাপ্ত ভিটামিন ই রয়েছে যা চুলের ভঙ্গুরতা এবং চুল পড়া রোধ করে। এটি পাত্রে সারা রাত মেথি ভিজিয়ে রাখুন।  সকালে যখন সময় পাবেন পান করে নেবেন।

২. ডিম: প্রোটিন এবং বায়োটিনের ভালো উৎস এটি। দুটোই চুল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। ক্যারোটিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়োটিন যা চুলের বৃদ্ধি এবং পুরো চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।

৩. স্পিনাচ: নানা ধরনের স্বাস্থ্য উপকারিতার জন্য ডায়েটে এই সবজি রাখতে পারেন। এই সবুজ শাকে সমৃদ্ধ আয়রন, ফলিত এবং ভিটামিন বি রয়েছে যা চুল বৃদ্ধিতে সহায়ক।  অায়রনের ঘাটতি হলে অ্যামেনিয়া রোগ হয় যা পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চুলও পড়ে।

৪. মাছ: চর্বিযুক্ত মাছ বিশেষ করে সামুদ্রিক স্যালমন প্রোটিন, ভিটামিন এ এবং ওমেগা ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। ভিটামিন এ সেরাম, ওমেগা ফ্যাটি অ্যাসিড চুলের ঘনত্ব বৃদ্ধিতে সহায়তা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত