জনগণকে বিনামূল্যে টিকা দেবে অস্ট্রেলিয়া

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১২:১৫ এএম

অস্ট্রেলিয়া সরকার নিজ দেশের জনগণকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি সম্ভাব্য করোনা ভ্যাকসিনটি অনুমোদন পেলে তা নিজ দেশের জনগণকে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। গত মঙ্গলবার তিনি ওই ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‘যদি এই ভ্যাকসিন সাফল্য পায়, তাহলে আমরা নিজেরাই তা উৎপাদন ও বিতরণ করব। আড়াই কোটি অস্ট্রেলীয়র জন্য তা বিনামূল্যে দেওয়া হবে। আগামী বছরের শুরুর দিকে ভ্যাকসিন অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। আর তা উৎপাদন করতে আরও কয়েক মাস সময় লাগবে। আমরা একটি মহামারী নিয়ে কথা বলছি, যা বৈশ্বিক অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এবং বিশ্বের লাখো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত