মালিতে সেনা অভ্যুত্থান

যৌক্তিক সময়ে নির্বাচনের প্রতিশ্রুতি

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১২:১৫ এএম

অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্টকে উৎখাতের পর আন্তর্জাতিক নিন্দার মুখে পড়া মালির বিদ্রোহী সেনা সদস্যরা স্থিতিশীলতা পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছেন। বিদ্রোহের এক দিনের মাথায় গতকাল বুধবার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। নিজেদের ন্যাশনাল কমিটি ফর স্যালভেশন অব দ্য পিউপিল বলে পরিচয় দিয়েছেন বিদ্রোহী সেনারা।

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক বাহিনীর একাংশের বিদ্রোহের পর গত মঙ্গলবার রাতে এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কেইতা। ভাষণে তিনি সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন। পরে আটক হন দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। সরকারবিরোধী সশস্ত্র আন্দোলন আর গণবিক্ষোভে নাকাল হয়ে পড়া দেশটিতে নতুন করে সেনা বিদ্রোহের ফলে মালির সংকট আরও ঘনীভূত হবে বলে মনে করছেন অনেকেই।

বুধবার বিদ্রোহী সেনাদের মুখপাত্র কর্নেল মেজর ইসমাইল ওয়াগ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার কারণে বেশ কিছুকাল ধরেই দেশে ঠিকমতো কাজ চলতে পারছিল না। দায়িত্বশীল ব্যক্তিদের ব্যর্থতায় মালি দিন দিন বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত