উজবেকিস্তান থেকে মক্কার উদ্দেশে পদযাত্রা

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১২:২৯ এএম

উজবেকিস্তানের কাসকাদারিয়ার নাগরিক জুমনাজার হালমুরাতোভ। আগামী বছর হজ পালন করতে চান তিনি। তাই উজবেকিস্তান থেকে হেঁটে পবিত্র মক্কা নগরীর উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বর্তমানে তিনি কারাকালপাকস্তান অতিক্রম করছেন। তার আশা, আগামী ডিসেম্বরের মধ্যে পবিত্র মক্কায় গিয়ে পৌঁছাবেন।

হালমুরাতোভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পথে পথে তিনি মানুষের সহযোগিতা ও আন্তরিকতা দেখে অভিভূত। স্থানীয় বাসিন্দারা তাকে আপ্যায়নের পাশাপাশি বিশ্রাম নেওয়ার ও থাকার ব্যবস্থা করে দিচ্ছেন।

তুর্কমিনিস্তানের সীমান্ত বন্ধ থাকায় তিনি কাজাখস্তান হয়ে সৌদি আরবের পথে যাত্রা করছেন। মক্কার উদ্দেশে এটি তার দ্বিতীয় পথযাত্রা। আগেরবার বের হলেও ইরানযুদ্ধের কারণে তিনি মক্কায় পৌঁছাতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত