অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে এক মানবপাচারকারীসহ আট বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার বিকালে সীমান্তের নটিরজঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে বিজিবি। সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বিজিবির দেওয়া এজাহারের বরাত দিয়ে জানান, তলুইগাছা সীমান্তের নটিরজঙ্গল এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে কিছু লোক বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপি’র বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে এক মানবপাচারকারীসহ আটজনকে আটক করা সম্ভব হলেও পাচারে জড়িত তিনজন পালিয়ে যায়।
আটকরা হলেন রুবেল মিয়া (২৬), রুবেলের স্ত্রী সুমি খাতুন (২০), শফিকুল ইসলাম (২৫), শফিকুলের স্ত্রী নাসিমা খাতুন (২২), দিলীপ বাড়ই (২৭), দিলীপের স্ত্রী সেতু বিশ^াস (১৯), বৃষ্টি খাতুন (২২) ও মানবপাচারকারী কবিরুল ইসলাম (২৫)।
