ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পরিবহন পুলের গাড়ি চালক আনোয়ার হোসেন (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার বিকেলে মারা গেছেন। গত সপ্তাহে তার করোনা শনাক্ত হয়।
এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
এদিকে বুধবার একদিনে ঠাকুরগাঁও সদর হাসপাতালের দুইজন সিনিয়র স্টাফ নার্স, পুলিশ কনস্টেবল, ব্যাংক কর্মকর্তা, ইউএনও অফিসের নাইটগার্ডসহ ১১ জন এবং বালিয়াডাঙ্গীতে সংসদ সদদ্যের এপিএস, উপজেলা হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তাসহ মোট ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় মোট করোনা শনাক্ত হলো ৭৩৯ জনের।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, এ নিয়ে সদরে ৩৭১ জন, হরিপুরে ৭৮ জন, পীরগঞ্জে ৬৫ জন, রাণীশংকৈলে ৮৬ জন ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৩৯ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৩৯২ জন।
বুধবার নতুন করে ৮৫ জনের নমুনা দিনাজপুর পাঠানো হয়েছে। এ পর্যন্ত পাঠানো হলো ৪৩৮৫ জনের নমুনা।
