করোনাভাইরাস

নবাবগঞ্জ, মাগুরায় ২ জনের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০২:১৩ এএম

ঢাকার নবাবগঞ্জ ও মাগুরার শালিখায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার রাতে ঢাকার নবাবগঞ্জে করোনা সংক্রমণে হাজেরা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। এ ছাড়া করোনা সংক্রমণে মাগুরার শালিখার গোপালপুরে সৈয়দ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার জানান, গত সোমবার ওই বৃদ্ধার করোনা শনাক্ত হয়। বুধবার রাত সোয়া ১০টার দিকে মৃত্যু হয় তার। এ ছাড়া গত মঙ্গলবার ও বুধবারের নমুনায় নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭৫। মারা গেছেন সাতজন।

এদিকে মাগুরা জেলা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, গতকাল নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত