ভালুকায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

আপডেট : ২২ আগস্ট ২০২০, ১০:১৪ এএম

ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তারা সবাই প্রাইভেটকারের আরোহী।

শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ছয়জনের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত