যশোর শহরে একটি প্রাইভেটকার থেকে চারশ’ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র্যাব।
এক বার্তায় র্যাব যশোরের কোম্পানি কমান্ডার এম. সারোয়ার হুসাইন জানান, শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করে চারশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
আটক চারজন হলেন- যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের শামসুর রহমানের ছেলে রুবেল, যাদবপুর গ্রামের মোহাম্মদ মনিরের ছেলে মহসিন ও উত্তর বুরুজবাগান গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে আলী হোসেন।
ফেনসিডিলসহ আটকদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
তিনি আরও জানান, আটক তিনজন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা সীমান্ত এলাকা থেকে কম দামে ফেনসিডিল কিনে যশোর শহরসহ বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করেন।
