নেত্রকোনায় ১৯৩ জন বুদ্ধিপ্রতিবন্ধীর মাঝে খাদ্যসহায়তা

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০৩:৫০ পিএম

নেত্রকোনায় কভিড-১৯ সংক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত অসহায় নিউরো ডেভেলাপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) শিক্ষার্থীদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে নিউরো ডেভেলাপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের সহযোগিতায় এবং কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যলয়ের আয়োজনে ১৯৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

এর আগে বিদ্যালয়ের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, জেলা সমাজসেবার উপ-পরিচালক আলাল উদ্দিন আহমেদ এবং পরিচালনা কমিটির সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত