৮ হাত পা নিয়ে শিশুর জন্ম

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১২:০১ এএম

চাঁদপুরে ৮ হাত পা নিয়ে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে রহিমা বেগম নামের এক প্রসূতি।

শনিবার দুপুরে শহরের একটি প্রাইভেট হাসপাতালে জন্মের কিছুক্ষণ পরেই নবজাতকে শিশুটি মৃত্যুবরণ করেছে। তবে শিশুটির মা সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি গ্রামের শাহজালাল প্রধানীয়ার স্ত্রী রহিমা বেগম প্রসব ব্যথা নিয়ে শহরের আল আমিন প্রাইভেট লিমিটেড হাসপাতালে ভর্তি হয়। দুপুর একটার দিকে গাইনী বিশেষজ্ঞ ডা. শামসুন্নাহার তানিয়া সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ করেন। শিশুটির চারটি করে হাত পা ছিল। জন্মের আধঘণ্টা পর নবজাতকের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এ ব্যাপারে ডা. শামসুন্নাহার তানিয়া বলেন, রহিমা বেগম প্রচণ্ড প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রচণ্ড ব্যথা থাকায় নরমাল ডেলিভারি করার উপযুক্ত না হওয়াতে সিজারের মাধ্যমে ডেলিভারি করাতে হয়েছে। ডেলিভারির পরে দেখতে পাই বিকলাঙ্গ এক শিশু। হয়তো দুটি শিশু জোড়া গেলে এক হওয়ার কারণে চার হাত, চার পাসহ একটি অস্বাভাবিক শিশু ভূমিষ্ঠ হয়েছিল। জন্মগ্রহণের আধঘণ্টা পরে শিশুটি মৃত্যুবরণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত